শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৮ শতাধিক দুস্থ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৮ শতাধিক দুস্থ পরিবার

 

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে খাদ্য সহায়তা পেয়েছেন ৮ শতাধিক গরীব দুস্থ অসহায় পরিবার।

রবিবার (২৫ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খন্দকার।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকার সভাপতিত্বে অনুষ্ঠানে গরীব, অসহায়, দুস্থ ও গৃহহীন ও আশ্রয়ন প্রকল্পের ৮ শতাধিক মানুষের হাতে বিনামূল্যে এ চাল তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ধর্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপন করেন প্রধান অতিথি।

 

 

আবদুল্লাহ আল–মামুন / আল /দীপ্ত সংবাদ