শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেবে সৌদি আরব, কে এই মডেল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রথমবার মিস ইউনিভার্সে অংশ নেবে সৌদি আরব, কে এই মডেল?
২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি। ছবি: সংগৃহীত

প্রথমবার অংশ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রতিযোগিতায় অংশ নেবেন ২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি।

 

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন।

 

রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইন এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ১০ লাখ ফলোয়ার আছে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি।

 

ইনস্টাগ্রাম পোস্টে আলকাহতানি বলেছেন, ‘মিস ইউনিভার্স–২০২৪ প্রতিযোগিতায় সৌদির প্রতিনিধি হিসেবে অংশ নেয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।’

 

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন রুমি আলকাহতানি।