শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

প্রতারণার মাধ্যমে অর্থআদায়, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতারণার মাধ্যমে অর্থআদায়, গ্রেপ্তার ১
রমজান আলী (৪৮)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে রমজান আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে নগদ দুই হাজার টাকা, একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান হাজীপুর এলাকার হেদায়েত উল্যার ছেলে।

র‌্যাব জানায়, রমজান দীর্ঘদিন ধরে র‌্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ভয়ভীতি প্রদর্শন ও মোবাইলকোর্ট করার হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। ইতোমধ্যে প্রতারণার মাধ্যমে কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকাও হাতিয়ে নেয় সে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে র‌্যাবের একটি দল উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব নোয়াখালী ক্যাম্পের স্কোয় কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রমজান একজন প্রতারক। সে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আত্মসাৎ করতো। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রতারণার মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মাহবুবুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ