শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পুলিশ লাইনসের ব্যারাকে নারী পুলিশের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুলিশ লাইনসের ব্যারাকে নারী পুলিশের আত্মহত্যা

নড়াইল পুলিশ লাইনসের নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

তার নাম– মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে ছনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবার জানিয়েছে, ছনিয়া কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

‍পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে গেছেন।