শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পুলিশের উপর হামলাসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুলিশের উপর হামলাসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার
আসামী খোকন খোন্দকার

পুলিশের উপর হামলাসহ ৯ মামলার আসামী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলায় ঘটনায় দায়েরকৃত মামলাসহ মোট ৯টি মামলার আসামী খোকন খোন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাতে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। খোকন খোন্দকার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত আবরু খোন্দকারের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত খোকন খোন্দকারের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মারামারি, দ্রুত বিচার, ও পুলিশের উপর হামলার ঘটনায় মোট ৯ টি মামলা রয়েছে। আসামী বর্তমানে সবগুলো মামলায় জামিন রয়েছে। তবে স্থানীয়ভাবে এলাকায় তার রেকর্ড ভালো নয়। তাকে বিভিন্ন অভিযোগে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

অভিযোগসমূহ যাচাই বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাবিল / আল / দীপ্ত সংবাদ