
পুত্র সন্তানের মা হলেন সামান্থা

প্রথমবার মা হলেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে পুত্রসন্তান। নাম রেখেছেন দেব নিদিমোরু।
শুক্রবার (২০ নভেম্বর) ইনস্টাগ্রামে নবজাতকের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি জানান সামান্থা।
ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। ক্যাপশনে লিখা, ‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু, ১৯ নভেম্বর ২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’
ছোট্ট এই ঘোষণার পরপরই শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। চলতি বছরের জুনে ‘মা ইনতি বাঙ্গারাম‘ সিনেমার সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
এসএ








