শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

পিছিয়ে যাচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিছিয়ে যাচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একমাস পিছিয়ে যাচ্ছে। ফলে আগামী আগস্ট মাসে চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে জুলাই মাসে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষাবিদ ও অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি ওঠে। কারণ জুলাই মাসে পরীক্ষা হলে উচ্চমাধ্যমিক ক্লাস শুরুর মাত্র ১৫ মাস পরেই শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হতো। অথচ উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের।

এদিকে এইচএসসি পরীক্ষা একমাস পিছিয়ে যাওয়ায় কলেজগুলোতে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ৩০ মে নির্বাচনী পরীক্ষা শুরু হলে আগামী ২১ জুনের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আগস্টে পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী দীপু মনিকে জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

 

আল/দীপ্ত সংবাদ