শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পিকআপে খেলতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারাল শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পিকআপে খেলতে গিয়ে নিচে পড়ে প্রাণ হারাল শিশু
ফেনী মডেল থানা

পার্কিং করা একটি পিকআপে খেলতে গিয়ে অসতর্কতায় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনী শহরের আরামবাগ সুইমিংপুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম বিবি মরিয়ম রাইসা (আড়াই বছর)। সে ওই এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপের উপরে উঠে খেলাধুলা করছিল রাইসা সহ আশপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপ এর উপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে রাইসা দুর্ঘটনায় নিহত হয়েছে। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেনী মডেল থানার এসআই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই শিশুর মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।

 

মামুন / আল / দীপ্ত সংবাদ