শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পালিত হলো যশোরেশ্বরী কালী মন্দিরে কালীপূজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পালিত হলো যশোরেশ্বরী কালী মন্দিরে কালীপূজা

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে পালিত হলো শ্রী শ্রী কালীপূজা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসে আশ্রয় গ্রহণ করেন। সন্ধ্যা হতেই মন্দিরের প্রাচীর ও আঙ্গিনায় ধুপ, মোমবাতি প্রজ্জ্বলন করেন দূরদূরান্ত থেকে আসা মায়ের ভক্তবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষ।

জানা যায়, এই স্থানে সতীর পাণিপদ্ম বা করকমল পড়ে। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস।

ধারণা করা হয় যে, মন্দিরটি আনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি।

২০২১ সালে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।

যশোরেশ্বরী মন্দিরের পূজারী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, গত বছর মহামারি করোনার কারণে মায়ের মন্দিরের ভক্ত কম ছিল কিন্তু এবছর কালী পূজায় কয়েক হাজার ভক্তের সমাগাম হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ