শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান আসছে বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান আসছে বুধবার
পারভীন লিসা

পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান “প্রেম সাধনায়” বুধবার রিলিজ হচ্ছে। গানটির কথা ও সুর করেছেন তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ এবং গানটির মিউজিক করেছেন গুনী মিউজিসিয়ান বেলাল হোসাইন চঞ্চল।

এটি মুলত একটি প্রেমের গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমায় গানের মধ্যে উঠে এসেছে। পারভিনের গানে বাশি বাজিয়েছেন বাঁশির জাদুকর শহীদ।

সব ঠিক থাকলে আগামীকাল পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। পারভীন জানান,ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানটিতে তার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে নতুন মুখ ঈশান হাসান কে।

প্রেম আর বিরহ দুইয়ে মিলে তৈরি গানটি ভক্তদের মনে জায়গা করে নেবে এমনটাই আশা করেন পারভীন। উল্লেখ্য আসছে ঈদুল ফিতরে পারভীনের আরো একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার কথা রয়েছে।

সামনে গান নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান এই শিল্পী।

 

আল / দীপ্ত সংবাদ