শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

পারভিন লিসার কণ্ঠে ‘প্রেম সাধনায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পারভিন লিসার কণ্ঠে ‘প্রেম সাধনায়’
কণ্ঠশিল্পী পারভিন লিসা

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভিন লিসা সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। এবার তিনি দর্শকশ্রোতাদের মন মাতাতে নিয়ে আসছে মৌলিক গান ‘প্রেম সাধনায়।‘

গানটির কথা ও সুর করেছেন পলাশ লোহ এবং গানটির মিউজিক করেছেন ওনী মিউজিসিয়ান বেলাল হোসেন চঞ্চল। এটি একটি ফোক গান। এটি মুলত একটি প্রেমের গান।

বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। একদিন বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমা দিয়ে একজন মানুষ যখন গানের মাধ্যমে তা জানান দেয় তখন সবাই তা জানতে পারে।

মূলত এই গল্প নিয়ে গানটির গীতিকার পলাশ লোহ গানটি লিখেছেন । আর দারুন ভাবে গানটির সংগীত আয়োজন করেছেন বেলাল হোসেন চঞ্চল। গানটিতে দারুন বাশি বাজিয়েছেন সবার প্রিয় শহীদ ভাই।

খুব শীগগীরই পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আসছে । ঢাকার বাইরে দুইটি লোকেশনে গানটির শুটিং চলছে এমনটাই জানিয়েছেন গানটির শিল্পী পারভীন লিসা। লিসা বলেন এই গানটি তার ভক্তদের মন ছুঁয়ে যাবে এমনটাই আশা করেন।

 

আল / দীপ্ত সংবাদ