শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপারকে হত্যা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপারকে হত্যা, আটক ১

পাবনার মাছরাঙ্গা পরিবহন বাসের সুপারভাইজারের সাথে ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বাসের হেলপারকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাসের এক যাত্রী ও তাদের স্বজনদের বিরুদ্ধে। এঘটনা একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর ) দিবাগত রাতে পাবনা–নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের সাথে এই ঘটনা ঘটে।

নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) পাবনা সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে। আটককৃত মারুফ হোসেন সুমন (৪০) পাবনা সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।

নিহত পরিবারের বরাত দিয়ে‌ সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী জানান, বাস যাত্রী সাথে সুপারভাইজার ও হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির ডাইভার ও সুপারভাইজার সাথে হাতাহাতি শুরু করে। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

তিনি জানান, ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন সুমন (৪০) কে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ