শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত আর আহত হয়েছেন আরও ২২ জন।

বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় যাত্রীবাহী একটি বাসের টায়ার ফেটে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনটি শিশুও আছে।

উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক যার ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। এছাড়া আহতদের সর্বোত্তম চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়ে তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

এসএ/দীপ্ত সংবাদ