শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাওনা টাকা চাওয়ায় কলা চাষীকে হত্যা, দুই আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাওনা টাকা চাওয়ায় কলা চাষীকে হত্যা, দুই আসামি গ্রেফতার

নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষীকে হত্যা মামলার দুই আসামি বাবলু মোল্লা (৪০) ও আহসান মোল্লা ওরফে কালাম (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত বাবলু মোল্লা ও আহসান মোল্লা ওরফে কালাম উভয়ে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শুকচানের ছেলে।

র‍্যাপ–৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব–৮ এর সাথে যৌথ অভিযান চালিয়ে ১৯ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফারাম বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১২ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাটোর সদর উপজেলার কাফুরিয়া জোলারপাড়া গ্রামে কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় ওই দিনই নিহতের ভাতিজা সমজান আলী বাদী হয়ে কামালসহ ৬ জনের নাম উল্লেখ করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও জানান, র‍্যাব এনিয়ে মামলার ছয় আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করে নাটোর সদর থানায় কাছে হস্তান্তর করেছে।

তবে মামলার মুল অভিযুক্ত আসামি কামালসহ অপর তিনজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ