শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাওনা টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাওনা টাকা চাওয়ায় একজনকে পিটিয়ে হত্যা
নাটোর

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের কাফুরিয়া বাজারে পাওনা টাকা চাওয়ার কারণে কালাম নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই এলাকার কামাল হোসেনের বিরুদ্ধে।

বুধবার (১২ জুলাই) সকাল ৭ টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফুজি পাড়ার আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল একই গ্রামের পশ্চিম পাড়ার শুকচানের ছেলে।

স্থানীয়রা ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানায়, ‘রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল একই এলাকার দরিদ্র কলা চাষী কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা ক্রয় করে। কলা ক্রয় করার পর থেকেই কামাল টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করে। বুধবার সকাল সাতটার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম ওই পাওনা টাকা চায়। এতে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এ সময় কামাল পাশে খড়ির আড়ত থেকে একটি খড়ি তুলে নিয়ে এসে কালামকে পিটায়। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখে লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে আসলে কামাল দৌড়ে পালিয়ে যায়।‘

নিহতের পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

সাহেদুল আলম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ