শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পাওনা টাকার জন্য যুবককে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাওনা টাকার জন্য যুবককে হত্যার অভিযোগ
নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় তুচ্ছ ঘটনায় রড দিয়ে পিটিয়ে মো. সোহেল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার(১০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল। নিহত সোহেল চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নাজিরপুর এলাকার সোহেলের কাছ থেকে ১৩০ টাকা পাওনা ছিলো আলীপুর এলাকার সোহেল। পেশায় তারা দুই জনই দিনমজুর ছিলেন। পাওনা টাকা নিয়ে শনিবার(৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে আলীপুর বলির দোকান এলাকায় দুই সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে অপর সোহেলের মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়ে সে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে সোহেলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হামলার ঘটনায় নিহত সোহেলের মায়ের দায়ের করা মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেল (২৮) ও অজ্ঞাত আরও ৪/৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

 

এ.এস.এম.নাসিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ