শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশের পাঁচ জেলায় শুক্রবার অন্তত ১১ জন নিহত হন।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুষ্টিয়ায় ২জন, রংপুরে ৫ জন, ময়মনসিংহে ২ জন, বগুড়ায় এবং টাঙ্গাইলে ১ জন করে নিহত হয়েছেন। পাঁচ জেলায় আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহততের পাশাপাশি আহত হয়েছে প্রায় অর্ধশত।

এরমধ্যে রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হন কমপক্ষে ১২ জন। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পীরগাছায় যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি–হুইলারের তিন যাত্রী মারা যান।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত হন আসলাম খান নামে এক ব্যক্তি। জেলার নজিরেরহাট এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পথচারী মাসুদ মিয়ার।

একই দিনে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। এছাড়া বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন, ময়মনসিংহ সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন এবং টাঙ্গাইলে নিহত হন একজন।

আল