শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পশুর নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পশুর নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি

 

ঘূর্ণিঝড় মিধিলি‘র আঘাতে মোংলার পশুর চ্যানেলে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী–১‘ নামের কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে ডুবে যায়। এসময় জাহাজটিতে থাকা ১২জন কর্মচারী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ–সভাপতি মাইনুল ইসলাম জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর আড়াইটার দিকে ডুবে যায়।

মোংলা বন্দর কতৃপক্ষ জানিয়েছে, পশুর চ্যানেলে লাইটার ডুবি ঘটলেও বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ