শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বিনোদন

পর্দায় মৃণাল সেন হচ্ছেন চঞ্চল চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পর্দায় মৃণাল সেন হচ্ছেন চঞ্চল চৌধুরী

ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। এতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে চঞ্চলের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন সৃজিত। তখনই জানান, ‘হাওয়া‘খ্যাত অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি। এবার দিলেন ঘোষণা। 

সামাজিক মাধ্যমে, ছবির পোস্টার শেয়ার করে সৃজিত জানান, তার মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। নতুন বছরের শুরুতেই ছবিটির ক্যামেরা চালু হবে।

সৃজিত বলেন, ‘অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক নির্মাণ বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, কাকতালীয়ভাবে চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের অনেকটা মিল রয়েছে। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের মতো চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ।

গত ১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৯৯ তম জন্মতিথিতে তাকে ওয়েব সিরিজ তৈরির ঘোষণা দেন সৃজিত। এবার তিনি জালানে, ছবিটির কেন্দ্রীয় চরিত্রের নাম।