শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মোট ৮টি হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এবং নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়।

সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের– শের–ই বাংলা হল–১ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান হল–১, শের–ই বাংলা হল–২ এর নাম পরিবর্তন করে শহীদ জিয়াউর রহমান–২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে চাঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল।

এছাড়াও বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, নির্মাণাধীন নতুন ছাত্র হলের নাম শের–ই বাংলা হল, নির্মাণাধীন নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এম.কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পরবর্তী রিজেন্ট বোর্ডের অবহিতকরণ পর্যন্ত হল গুলোর নাম বহাল থাকবে।

 

এসএ