শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মা নদী থেকে ২৪ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মা নদী থেকে ২৪ জেলে আটক

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, আর উদ্ধারকৃত মাছ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার করে আসছিলেন। মাছ ধরা বন্ধে নিয়মিতভাবে উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌপুলিশের যৌথ টিম নদীতে অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত আমরা ২৪ জেলেকে ইলিশ শিকারের অপরাধে আটক করি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, নিয়মিতভাবে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কিছু অসাধু জেলে এখনো গোপনে মাছ শিকার করে থাকে। আমরা তাদের আটক করছি আর বিভিন্ন মেয়াদে জেল দিচ্ছি পাশাপাশি জরিমানাও করছি। তারপরও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অস্থায়ী ইলিশের হাট গুঁড়িয়ে দিতে শিগগিরই বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

রফিকুল