শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পদ্মায় গোসলে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মায় গোসলে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ

 

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শ্রীরামপুর টি–বাঁধ এলাকায় গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিসের দুইটি টিম নদীতে তল্লাশী চালাচ্ছে।

নিখোঁজ কলেজছাত্ররা হলেন, মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে। ১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ঢুবে গেছে।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ–পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১ টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়েছি। এর পর দ্রুত গিয়ে নদীতে তল্লশী শুরু করা হয়। বেলা ৩টা পর্যন্ত তল্লশী করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। সাতার না জানান কারণে তারা পানিতে ঢুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

 

ইউ. আদনান/ আল/দীপ্ত সংবাদ