শনিবার, মে ২৩, ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬

পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড। স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন জোগাতেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফক্স নিউজ জানায়, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। আগামী ৩০ জুন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুলসী গ্যাবার্ড ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর জাতীয় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করে মার্কিন কংগ্রেস। বর্তমানে এটি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা-সংশ্লিষ্ট পদগুলোর একটি।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছিলেন ট্রাম্প।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More