শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘণ কুয়াশায় ঢেকে থাকছে পুরাে এলাকা। ভােগান্তি বেড়েছে নিন্ম আয়ের মানুষের ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বােনিন্ম তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস ।।

শীতকাল যত ঘনিয়ে আসছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা ততই বাড়ছে। গতকাল দিন ভর দেখা মেলেনি সূর্যের। দিনভর হিমালয় থেকে প্রবাহিত হচ্ছে হিমশীতল ঠান্ডা বাতাস। রাত যত গভীর হয় এই ঠান্ডা বাতাস আর ঘণ কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে ।

কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে ভােগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। যানবাহন চলছে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় শহরে লােকবলের উপস্থিতি একবারে কম থাকায় দােকানপাট খুলছে অনেক দেরিতে ।

এদিকে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রার ব্যাবধান। আজ। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সলসিয়াস। গতকাল দিনের সর্বােচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ। প্রতিঘন্টায় বাতাসের গতিবেগ ৬–৭ কিলােমিটার ।

বিপ্লব/আল