শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের দাপট। হিম শীতল বাতাস ঠান্ডা প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। কনকনে ঠান্ডা আর হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিন্ম তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছিল ৭৮ শতাংশ।

সকাল সকাল ঝলমলে রোদে কিছুটা স্বস্তি মিললেও বিকেল হতে আবার বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা৷ সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা পড়া। রাত যত গভীর হয় ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন পথচারীরসহ ছিন্নমূল মানুষ।

গোফরান বিপ্লব/এজে/দীপ্ত সংবাদ