বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অবৈধভাবে পাথর উত্তোলনকারী আবু তাহের কারাগারে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী মহাজন আবু তাহেরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

পুলিশের দায়ের করা একটি মামলায় গত সোমবার (২২ জুন) আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ডাহুক নদী থেকে প্রাকৃতিক খনিজ সম্পদ পাথর ও বালু উত্তোলন করার অভিযোগে পুলিশ এ মামলা করে।

আবু তাহের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, তাহেরের বিরুদ্ধে ভূমি দখল, ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডাহুক নদী ও আশপাশের জমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে নদীপাড়ের ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিজমি।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More