শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর নতুন প্রধান এম নাজমুল হাসান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছেন সরকার।

রবিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ জুলাই থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

তিন বছর মেয়াদে আগামী ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি । বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ২৪ জুলাই অবসরে যাবেন এবং নতুন নৌবাহিনী প্রধান তার স্থলাভিষিক্ত হবেন।

এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে ১ জুলাই ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরিজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশ›স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশ›স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিকসামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

 

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More