শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় নিহত-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় নিহত-১

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর–চৌমুহনী চৌরাস্তা সড়কের চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির ট্রাক চাপায় ছিদ্দিক উল্যাহ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর ট্রাকটি স্থানীয় লোকজন আটক করতে পারলেও পালিয়ে যায় চালক ও তার সহকারি।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক উল্যাহ চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর এলাকার ছায়েদুল হকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে চৌরাস্তা থেকে নাজিরপুর নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করেন ছিদ্দিক উল্যাহ। চৌরাস্তা এলাকা দিয়ে সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় মাইজদী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ছিদ্দিক উল্যাহকে চাপা দিলে চাকায়পিষ্ট ঘটনাস্থলে নিহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলে ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক ও সহকারি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

নাসিম/আল/দীপ্ত সংবাদ