শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় নারী কবিরাজের মৃতদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
নোয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় নারী কবিরাজের মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মনোয়ারা বেগম প্রকাশ মানারি খনকার (৬০) নামের এক নারীর হাত–পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সকালে পুলিশ বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাগরিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

নিহত মনোয়ারা বেগম ওই গ্রামের আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি এলাকায় খনকারি ও কবিরাজি করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা বেগম এক ছেলে ও এক মেয়ে সহ বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে তার ছেলে চট্টগ্রাম ও মেয়ে অন্যত্রে থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। খনকারি ও কবিরাজি করা এ নারী সবসময় বাড়িতে একা থাকতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে তার ঘরে ঢুকে ভিতরে হাত–পা বাঁধা অবস্থায় মনোয়ারার মৃতদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হাত–পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আফ/দীপ্ত নিউজ