শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে রিভলবার সহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে রিভলবার সহ যুবক আটক
রিভলবার সহ যুবক আটক

নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড গোপাইরাম শংকর এলাকায় অভিযান চালিয়ে নূর নবী (২২) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূর নবী গোপাইরাম শংকর এলাকার বেলাল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, এলাকার চিহ্নিত মাদক কারবারি নূর নবী তার বসত ঘরে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে গোপাই এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানকালে নূর নবীর শয়ন কক্ষ থেকে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নূর নবী একজন মাদক কারবারি। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। মঙ্গলবার সকালে থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

মাহবুবুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ