শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে নকল ক্যাবল বিক্রির দায়ে জরিমানা

জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে নকল বিআরবি ক্যাবল বিক্রির অপরাধে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের মেসার্স নিজাম ইলেকট্রিকে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর সড়কে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া অভিযান চালায়।

অভিযানে বিআরবি নকল ক্যাবল বিক্রি ও মূল্য তালিকা মার্কার দিয়ে মুছে গোপন করার সত্যতা পাওয়ায় মেসার্স নিজাম ইলেকটট্রিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এধরনের নকল পণ্য ও মূল্য তালিকা গোপন না করার জন্য সতর্ক করা হয়।

 

খায়রুল আনাম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ