শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে গাঁজা’সহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে গাঁজা’সহ মাদক কারবারি আটক

 

নোয়াখালীতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন সোহেল (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শনিবার (৪ নভেম্বর) সকালে গোপাইরাম শংকর এলাকার সোহেলের এ অভিযান চালানো হয়। আটককৃত সোহেল নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের রফিক উল্ল্যাহ সওদাগর বাড়ির রফিক উল্ল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে প্রশাসনে নজর এড়িয়ে মাদকের ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সকালে অভিযান চালানো হয়। এসময়তার ঘর থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্যের তথ্য দিলে ঘরে থাকা একটি পলিথিনের ভিতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, সোহেলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ