শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ইয়াবাসহ মা-ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ইয়াবাসহ মা-ছেলে আটক

 

নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে সাবেকুন নাহার (৫১), সৈয়দ হোসেন (২১) ও মো. রকি (২১) নামের তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ১৯‘শ পিস ইয়াবা ও সাথে থাকা ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার, তার ছেলে সৈয়দ হোসেন ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার আশোকতলা এলাকার রকি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে পৃথক পৃথকস্থান থেকে তিনজনকে আটক করা হয়। পরে সাবেকুন নাহার ও সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকেট থেকে ১৯ শত পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে এ মাদক কারবারিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত আছে।

 

এসএ/দীপ্ত নিউজ