শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে অটোরিক্সা চোরাকারবারি দলের ২ সদস্য গ্রেফতার

আদীব জামাল
আদীব জামাল
নোয়াখালীতে অটোরিক্সা চোরাকারবারি দলের ২ সদস্য গ্রেফতার

 

নোয়াখালীর সোনাইমুড়ী ও কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত অটোরিক্সা চোরাকারবারি দলের সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চুরিকৃত মিশুক অটোরিক্সা ও দুইটি অটোরিক্সার ব্যাটারি উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুলাই) রাতে সোনাইমুড়ী ও কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের রাজীবপুর পশ্চিম পাড়া নেয়ামত উল্যাহ ব্যাপারী বাড়ীর সোলাইমানের ছেলে মোঃ দয়াল (২৪) ও একই উপজেলার জাওড়া এলাকার আসলাম ব্যাপারী বাড়ির মোবারক হোসেনের ছেলে তৌহিদ উল্যাহ (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত নোয়াখালী ও কুমিল্লা সহ আশেপাশের অন্যান্য জেলা থেকে অটোরিক্সা চুরি করে তা অন্যত্র বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের চুরিকৃত অটোরিক্সা ও ব্যাটারি সহ গ্রেফতার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

এ।এস।এম।নাসিম/ আল/ দীপ্ত সংবাদ