শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

আদীব জামাল
আদীব জামাল
নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে মোঃ রিয়াজ (১৪) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটিও ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অটোরিকশা ছিনতাই এর জন্য এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১ টায় জেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট রোডের হেঞ্জুর মোড়ের আনুমানিক ২০০ গজ সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোঃ রিয়াজ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের মোঃ কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১১ টায় মহিলা কলেজ–কিল্লার হাট রোডে ব্যাটারি চালিত অটো রিকশা চালাচ্ছিলো মোঃ রিয়াজ। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সড়কের পাশের পরিত্যক্ত জমিতে ফেলে চলে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ