শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ জুন) রাত ১১টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলোয়ার দীঘির উত্তর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রিনা আক্তার (৩৯)। তার ছেলে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। রবিবার রাত ১১টার দিকে নেশার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ছেলে। এতে ঘটনাস্থলেই নিহত হন মা রীনা আক্তার।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, ‘মাদকের টাকা না পেয়ে বটি দিয়ে কুপিয়ে ছেলেটি তার মাকে হত্যা করেছে। আমরা তাকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’

আল/ দীপ্ত সংবাদ