শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিলো। রবিবার (৩ নভেম্বর) মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষে নদীতে–সাগরে ট্রলার, নৌকা ভাসিয়ে আবারও মাছ ধরা শুরু করবেন জেলেরা। চলছে শেষ সময়ের প্রস্তুতি।


জেলেরা জানান, তারা ট্রলারে জাল টানছেন, কেউ ট্রলারে তেল উঠাচ্ছেন, কেউ বাজার থেকে খাবারসহ নিত্যপণ্য আনছেন, কেউ আবার সব কাজ শেষে ট্রলারের ধোঁয়া–মোছার কাজ সারছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরগুনার জেলেরা নিষেধাজ্ঞা মেনেছেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে যাবেন তারা।

জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, জেলেরা নিষেধাজ্ঞা মেনেছেন। সরকারের বরাদ্দ অনুযায়ী প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল সহায়তা দেয়া হয়েছে। জেলেদের বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।