শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।

শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। সে উপজেলা শহরে দীর্ঘদিন গার্মেন্টেসের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়রা জানায়, সলেমানপুর উত্তরপাড়ায় দুইতলা বাড়িতে স্ত্রী ও ছেলে ও ছেলের বউ নিয়ে বসবাস করতেন নজু। রাত ১ টার দিকে দ্বোতলা থেকে নিচের একটি কক্ষে চলে আসেন তিনি। আসার সময় দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে আসেন। ভোররাতে নিজের লাইসেন্স করা বন্দুক গিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন নজু। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিলো। এছাড়াও ব্যাংকের ঋণ ছিলো তার। আমরা বিষয়টি প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারনা করছি। তারপরও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

শাহরিয়ার আলম