শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

নিজের আসল নাম জানালেন সানি লিওন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজের আসল নাম জানালেন সানি লিওন

 

বলিউডের বেশ পরিচিত মুখ সানি লিওন। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করে ফেলেছেন ভারতীয় এই অভিনেত্রী । একসময় নীল ছবির জগতে নিজেকে জড়িয়ে ফেলেন। তবে সেই জগত ছেড়েছেন আগেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নীল ছবিতে ঢোকার আগে তার আসল নাম কী ছিল।

সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। তিনি জানান, ‘আদতে সানি আমার ভাইয়ের ডাকনাম। পরিবারের সকলের কাছে সানি নামেই পরিচিত ছিল সে। আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল ছবির জগতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এরপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। আমাকে একপ্রকার ঘৃণা করেন।‘

নতুন শতাব্দীর শুরুতে নীল ছবিতে যাত্রা শুরু করেছিলেন সানি। এক দশক পর ২০১১ সালে সব ছেড়ে স্বামীর জন্য মুম্বাইতে চলে আসেন অভিনেত্রী। ‘বিগ বস সিজন ৫’–এর প্রতিযোগী হিসেবে ভারতীয় গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ ঘটে।

 

আল/ দীপ্ত সংবাদ