দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিখোঁজের ৮দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের ৮দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজের ৮দিন পর শিশু আবিদা সুলতানা আয়নীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পিবিআই। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সবজি ব্যবসায়ী রুবেলকে।

বুধবার (২৯ মার্চ) ভোর ৪টায় নগরীর পাহাড়তলী ওয়ার্লেস মুরগীর ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়।

এসময় আয়নীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিবিআই জানায়, ধর্ষণের পর মরদেহ বস্তায় ভোরে ফেলে দেয় রুবেল। ঘটনার পর থেকে সন্দেহভাজন রুবেলকে নিয়ে কাজ শুরু করলেও পরিবারের সঙ্গে মিলে থাকায় তাকে শনাক্ত করতে বেগ পেতে হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। গত ২১ মার্চ স্কুলে যাওয়ার পথে বিড়াল ছানা দেয়ার লোভ দেখিয়ে আয়নীকে নিয়ে যায় স্থানীয় সবজি বিক্রেতা মোহাম্মদ রুবেল। তারপর থেকে আয়নী নিখোঁজ ছিল।

এফএম/দীপ্ত সংবাদ