শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নিউইয়র্কে হামলায় অংশ নেয়া শরীয়তপুরে আ. লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিউইয়র্কে হামলায় অংশ নেয়া শরীয়তপুরে আ. লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আলোচনায় আসা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ করেছে স্থানীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে জাহিদ হাসানের গ্রামের বাড়িতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে তার বাড়ির সামনে যায় এবং ডিম নিক্ষেপ করে।

এর আগে দুপুরের পর থেকে এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। ওই ঘটনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান।

সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ