শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান
বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং ছোট ও বড়পর্দার সুপরিচিত অভিনেতা এম. খালেকুজ্জামান।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে রাজধানীর কুর্মিটোলার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম দীপ্ত সংবাদকে এ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিনেতা খালেকুজ্জামান কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

জানা গেছে, বিকাল ৫টায় তার নামাজের জানাজা কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হবে।

এম. খালেকুজ্জামানের জন্ম বগুড়ার শান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন তিনি।

খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল–কলেজ জীবনে তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন। বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

এমবিআর/দীপ্ত সংবাদ