শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

 

শেরপুরের নালিতাবাড়ীতে তিনজন মাদক ব্যবসায়ীকে ভারতীয় মদের বোতলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) নন্নী ইউনিয়নের নন্নী গ্রামীণ ব্যাংক মোড় এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চর শেরপুর নিজপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া(২৮), নলবাইদ কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নূুর নবী(৩১), ধোপাঘাট ব্রীজ সংলগ্ন ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নন্নী গ্রামীণ ব্যাংক মোড় এলাকা হতে ২০ বোতল ROYEL STAG 750ml এবং ১০ বোতল MAGIC MOMENT 750ml ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয় এই মাদক কারবারীদের।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালান সংক্রান্ত নিয়মিত মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।

 

এসএ/দীপ্ত নিউজ