শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ক্রিকেট

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হার

ভারতের বিপক্ষে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ৩১ রানে হেরেছে বাংলাদেশ নারী ‘এ‘ দল।

বুধবার (২১ জুন) হংকংয়ের মংকংয়ে ভারত নারী ‘এ‘ দলের দেয়া ১২৮ রানের লক্ষ্যের জবাবে ব্যাট করে ৯৬ রানে অল–আউট হয়েছে বাংলাদেশ নারী ‘এ‘ দল। ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত উইকেট হারাতে থাকে লতা মন্ডলের দল। ইনিংস সর্বোচ্চ ১৭ রান করেন নাহিদা আক্তার এবং ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দীনেশ বৃন্দার ৩৬ এবং কণিকা আহুজার অপরাজিত ৩০ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভারত ‘এ‘ দল। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন নাহিদা আক্তার।

ম্যাচসেরা হয়েছেন কণিকা আহুজার।

ইমাম/দীপ্ত নিউজ