শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নানা আয়োজনে রাজশাহীতে বসন্ত উৎসব পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নানা আয়োজনে রাজশাহীতে বসন্ত উৎসব পালন
রাজশাহীতে বসন্ত বরণ উৎসব

নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহী কলেজ থেকে বসন্ত বরণ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর মনিচত্বর, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় র‌্যালীতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। র‌্যালী শেষে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: বসন্তের রঙিন সাজে মাতোয়ারা দিনাজপুরের নারীরা

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালন করছেন। এ উপলক্ষে শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণিল সাজে শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেয়। নেচে–গেয়ে তারা ঋতুরাজকে স্বাগত জানায়।

দিনটি উপলক্ষে সকাল থেকে তারুণ্যের ঢল নামে মহানগরীর বড়কুঠি পদ্মাপাড়ে, টি–বাঁধ, কেন্দ্রীয় উদ্যান ও ভদ্রার শহীদ মনসুর রহমান পার্কে।

 

 

আদনান / আল / দীপ্ত সংবাদ