শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নানা আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নানা আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

 

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগানে নানা আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে শহরের সুপারমার্কেট এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক সদস্যসহ কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ। পরে পুলিশ লাইন্সে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনতা ও পুলিশের সম্মিলিত কার্যক্রম সহযোগিতার আহ্বান জানানো হয়।

 

এসএ/দীপ্ত নিউজ