শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাদিম হত্যা মামলার আরো একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাদিম হত্যা মামলার আরো একজন গ্রেফতার
প্রধান আসামি বাবুর সহযোগী গাজী শামীম

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী গাজী শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাতে বকশিগঞ্জ পুরাতন গরু হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

সাংবাদিক নাদিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বাবুর সহযোগী গাজী শামীম(৩৪) মৃত কবির আলীর ছেলে।

জামালপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান মিয়া জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বকশীগঞ্জের পুরাতন গরুহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু সহ তিনজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছিলেন। পরে তারা আদালতে হাজির হয়ে তারা স্বীকারোক্তি মুলক জবান বন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, আসামি গাজী শামীমকে বকশিগঞ্জ থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। সোমবার (১০ জুলাই) সকালে আসামি গাজী শামীমকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তিনজন।

 

তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ