শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত ও ৫ জন আহত হয়েছে।

শনিবার (২৪জুন) দুপুর ৩ টার দিকে নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় চার্জার চালিত ভ্যানের যাত্রী আফিয়া বেগম (৫৫) ও আনজেরা বেগম (৫২) নামের দুই নারী নিহত ও আরো ৫ জন আহত হয়।

স্থানীয়রা ও লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় দুপুরে মাটি বোঝাই ট্রাক্টরের সাথে চার্জার চালিত ভ্যানের ধাক্কায় আফিয়া বেগম ঘটনাস্থলে মারা যায় ও আনজেরা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয় এবং আতিক ও জীবন নামের দুই জনকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। নিহত আফিয়া মোহরকয়া নতুন পাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী ও আনজেরা একই এলাকার ইনছার আলীর স্ত্রী। আহতরা হলো, ফুল রুবি,জোসনা বেগম,আনোয়ারা বেগম,চায়না বেগম ও কালু মন্ডল।

স্থানীয়দের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সাহেদুল আলম/আল /দীপ্ত সংবাদ