শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 24H Window
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাসে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তফসিল ঘোষনার প্রতিবাদে ডাকা হরতাল শুরুর আগেই নাটোরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

এ ঘটনায় নাটোর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভিতরে অংশ পুড়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এদিকে নাটোরে পালিত হচ্ছে বিএনপি’র ডাকা হরতাল। সকাল থেকে বাস টার্মিনাল গুলো থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিতে দেখা গেছে র‌্যাব বিজিবি ও পুলিশের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।


সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More