শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নাটোরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 

নাটোরের বাগাতিপাড়ায় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর দূর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুশন কুমার সিংহ ওরফে পার্থ বিহারকোল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গালিমপুর গ্রামের উৎপল কুমার সিংহের বড় ছেলে।সে ঢাকার আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিমা বিসর্জনের জন্য গালিমপুর দূর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে নিয়ে যান হিন্দু ধর্মাবলম্বীরা।এ সময় আলোক সজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্থ। দ্রুত সেখান থেকে পার্থকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

সাহেদুল/আল/ দীপ্ত সংবাদ